সাগরপথে ম’রক্কো টু স্পেন, বাংলাদেশী তরুন সহ মূত্যু ৩

নিজস্ব প্রতিবেদক:: মরক্কো থেকে স্পেনে যাওয়া পথে নৌকাডুবিতে ৩ তরুনের মৃত্য হয়েছে। এর মোধ্য বাংলাদেশের যুবক রয়েছেন।

মরক্কো র’ নাদুর থেকে নৌকায় করে প্রায় ৭৮ জন তরুন স্পেনের ম্যালিনা যাওয়ার পথে ভুমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশী তরুন সহ ৩ জনের মূত্য ঘটনা ঘটে, এতে নৌকায় থাকা অনেকেই এখন নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের মোধ্য দু’জন তরুনের নাম জাকির হোসেন। পিতা আপ্তাব উদ্দিন, তার গ্রামের বাড়ি বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামে।অপর নিখোঁজ তরুণের নাম জালাল উদ্দীন, তার গ্রামের বাড়ি বড়লেখা উপজেলার পকুয়া গ্রামে।

জানাগেছে, নৌকাডুবিতে ৩ জনের মৃত দেহ মেলিনা দ্বীপে ভেসে উঠে, রাতে ১ জন মেলিনা হাসপাতালে মারাজান, ৪ জনের অবস্হা গুরুতর, ৫৮ জন বেচে আছেন, ১৬ জন নিখোঁজ রয়েছেন।
মূতদের নাম টিকানা এখন জানাজায়নি।

নির্ঘাত মৃত্যুর হাত থেকে স্পেনের দ্বীপে বেঁচে উঠা যাত্রী জকিগন্জ উপজেলার তারেক আহমদ নিহতের কথা জানান। তিনি তাদের সাথের যাত্রী ছিলেন। নৌকাডুবির পর থেকে অনেককে তারা খুজে পাননি। এর মধ্যে বড়লেখার-বিয়ানীবাজারের বেশ কয়েক জন তরুন রয়েছেন। নৌকাডুবিতে ৩ জন মারা গেছে কয়েক জন আহত অবস্তায় হাস্পাতালে আছেন, অন্যরা নিখোঁজ বলে জানান। তবে এর বেশী কিছু বলার মতো পরিস্থিতি আমার নেই।