বড়লেখায় বিএসটিআইয়ের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় বিএসটিআইয়ের অনুমতি ছাড়া পণ্য তৈরী বেকারিতে অপরিচ্ছন্ন পরিবেশ, নষ্ট তৈল দিয়ে বেকারি পণ্য তৈরী, দইয়ের বক্সএ মেয়াদ উত্তিনের তারিখ ছাড়া দই বিক্রয় সহ ভিবিন্ন অপরাধে ৬ টি প্রতিষ্ঠানকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার ২৬ নভেম্বর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) সিলেট কার্যালয়ের উদ্যোগে দুপুর ১২টা থেকে বিকাল তিনটা পর্যন্ত বড়লেখা পৌর শহরের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পৌর শহরের নারী শিক্ষা কলেজ এলাকার শ্যামলী ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ১ লাখ টাকা, বড়লেখা সরকারি কলেজ এলাকার বিসমিল্লাহ বেকারিকে ৫০ হাজার টাকা, উত্তর চৌমুহনী এলাকার গ্রামীণ ফুডকে ৪০ হাজার টাকা, পাল মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা, পুষ্প মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা ও ঝুমা মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

অভিযান পরিচালনার সময় বিএসটিআই’র সিলেট কার্যালয়ের মাঠ কর্মকর্তা ইয়াছির আরাফাত, বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, থানার উপ পরিদর্শক(এসআই)মো. আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান বলেন, পৌরশহরের তিনটি বেকারিতে অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। পোড়া (নষ্ট) পাম তেল ও চিনির উপকরণ পাওয়া গেছে। সেগুলো ফেলে দেওয়া হয়েছে। বিএসটিআইর অনুমতি ছাড়া বেশ কিছু পণ্যও তৈরি করছিল বেকারিগুলো। এছাড়া তিনটি মিষ্টি দোকানে বিএসটিআইর অনুমতি ও উৎপাদন এবং মেয়াদের তারিখ সংক্রান্ত তথ্য ছাড়া দই বিক্রি করতে দেখা যায়। এতে ৬টি প্রতিষ্ঠানে জরিমানা হয়েছে।