সিলেটনিউজবিডি ডেস্ক: উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বিভাগীয় শহর সিলেটের প্রতিটি পর্যায়ের তৃণমূল কর্মীদের মাঝে বয়ে বেড়াচ্ছে আনন্দের জোয়ার। সম্মেলন মানে তৃনমূল কর্মীদের ভাবনার প্রতিফলন, নেতৃত্ব নির্বাচন ও আনন্দের বহিঃপ্রকাশ। নেতৃত্বে যদি আগমন ঘটে একজন ত্যাগী নেতার, যদি তিনি হন স্বচ্ছ রাজনীতির ধারক, পরিচ্ছন্ন রাজনীতিতে চরম বিশ্বাসী, তাহলে তৃণমূল কর্মীরা এরকম নেতাকে বুক ভরা ভালবাসা দিয়ে বরণ করবে এটা নিশ্চিত।
তৃনমূল থেকে উঠে আসা তেমনি একজন রাজনীতিবিদ এর কথা বলছি যিনি ছাত্রজীবন থেকে শুরু করে জেলা যুবলীগের সাধারন সম্পাদক, মহানগর আওয়ামীলীগের প্রথম কমিটির সাংঘঠনিক সম্পাদক ও বর্তমান মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জনাব বিজিত চৌধুরী।
দলের জন্য নিবেদিত প্রাণ, দুঃসময়ের কান্ডারী, হাজার হাজার কর্মী গড়ার কারিগর, জনাব বিজিত চৌধুরীকে মহানগর আওয়ামীলীগের আসন্ন সম্মেলনে সাধারন সম্পাদক এর মত গুরু দায়িত্ব প্রদান করা হলে তৃণমূল কর্মীদের মাঝে ফিরবে প্রাণের সঞ্চার, ঘটবে তাদের ইচ্ছা ও ভাবনার প্রতিফলন। বিজিত চৌধুরীর মতন ত্যাগীরা দলের মূল নেতৃত্বে আসুক এমনাটাই প্রত্যাশা করে তৃণমূল কর্মীরা।
Sylhetnewsbd Online News Paper