তপন মিত্রকে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেখতে চায় তৃণমূল

সিলেট নিউজ বিডি ডেস্কঃ কোন কলঙ্ক স্পর্শ করতে পারেনি সিলেট মহানগর আওয়ামীলীগের বর্তমান তথ্য ও গবেষণা সম্পাদক ও আগামী সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী তপন মিত্রকে। ঐতিহ্যবাহী সিলেট দি এইডেড হাইস্কুলে থেকে ছাত্রলীগের রাজনীতির হাতে খড়ি। ছিলেন স্কুল কমিটির সাংগঠনিক সম্পাদক। দল ও নেত্রীর প্রতি আনুগত্য এ নেতা তৃণমূল আওয়ামীলীগের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন মানুষ। ১৯৯২ সালের বিএনপি সরকারের আমলে তাঁর বাড়ীতে ভাংচুর করা হয়, করা একাধিক রাজনৈতিক মামলার আসামী। ৯২-৯৩ সালে তাঁর উপর নির্মম নির্যাতন করা হয়, প্রায় ৯ মাস তাকে সিলেট জেল হতে কুমিল্লা জেল, সেখান থেকে ঢাকায় তারপর আবার ময়মনসিংহ জেলে তাঁকে স্থানান্তর করা হয়। ১/১১সরকারের সময় জাময়াত শিবির ক্যাডারবাহিনী তার ঘরে আগুন ধরিয়ে দেয়। সিলেট মহানগর যুবলীগের প্রতিষ্ঠাকালীন আহবায়ক হিসেবে অনেক প্রতিকূলতার মধ্যেও সফলভাবে দায়িত্ব পালন করেন। এরপর তাঁকে সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য করা হয়। সিলেট মহানগর আওয়ামীলীগের সর্বশেষ ২০১১ সালের ১৩ নভেম্বর গঠিত কমিটিতে তাঁকে তথ্য ও গবেষণা সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়। সততার এক মূর্ত প্রতীক শ্রী তপন মিত্র। দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকলে কোন কলুষতা তাঁকে স্পর্শ করতে পারেন। এখনও চলার পথে নিজের একমাত্র বাহন ওয়ালটন ব্রান্ডের একটি মোটরসাইকেল।
কাউন্সিলর সাথে আলাপ করে জানা যায়, তারা দলের দু:সময়ে নিবেদিত ও নিষ্কলুষ ব্যক্তিকে সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায়।