সিলেটনিউজ বিডি ডেস্ক: মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষ্যে বেসিক ব্যাংক লিমিটেড জিন্দাবাজার শাখার পক্ষ থেকে বিজয় র্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জিন্দাবাজারস্থ শাখা হতে র্যালি বের হয়ে চৌহাট্রাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে র্যালি শেষ হয়। পরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শাখা প্রধান এবিএম শোয়েবের নেতৃত্বে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন সহকারী ব্যবস্থাপক চয়ন কুমার ভূইয়া, মো: আব্দুর রশিদ খান রাশেদ, মো: ইলিয়াস, কর্মকর্তা মো: আবুল বাশার , সহ. কর্মকর্তা রাহাতুজ্জামান, মাশরুর ড্যানিয়েল সহ কর্মচারীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফয়ছল হক ডিউ, জাহিদ শেখ, মৃদুল কান্তি তালুকদার, রহমতুল্লাহ , সোহাগ আহমদ প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper