সিলেটনিউজ বিডি ডেস্ক: মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষ্যে সাস্টিয়ান ক্লাবের পক্ষ থেকে বিজয় র্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শাবিপ্রবি ক্যাম্পাসের গোল চত্বর থেকে র্যালিটি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্ধ, উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাস্টিয়ানরা।
সাস্টিয়ান ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফুল এলাহী কাওসার এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “মহান বিজয় দিবসে আমরা সাস্টিয়ান ক্লাবের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করি, এর আগে বুদ্ধিজীবী দিবসে শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। ভবিষ্যতে আমরা ক্লাবের পক্ষ থেকে সকল জাতীয় দিবস পালন করতে সচেষ্ট থাকবো।”
সাস্টিয়ান ক্লাবের ফ্যামেলি এ্যাফেয়ার্স সেক্রেটারি মো: আব্দুর রশিদ কান রাশেদের সাথে আলাপকালে তিনি জানান, ”সাস্টিয়ান ক্লাব সাস্টিয়ানদের একটি কমন প্লাটফর্ম, সাস্টিয়ানদের মধ্যে সৌহার্দ্য স্থাপনে এই ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে। খুব শীঘ্রই বিভিন্ন দৃশ্যমান কার্যক্রমের মাধ্যমে ক্লাব সার্বজনীনভাবে এগিয়ে যাবে।”
সকাল ভেদাভেদ ভুলে সাস্টিয়ান ক্লাবের পতাকাতলে সকল সাস্টিয়ানদের যোগ দেওয়ার আহবান জানান ক্লাবের বর্তমান সভাপতি অধ্যাপক নাসিম খান রাজু।
Sylhetnewsbd Online News Paper