সিরাজুল ইসলাম আলিম মাদরাসায় আন্ত:শ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: সারাদেশের ন্যায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় সিলেট সদর উপজেলার সোনাতলাস্থ সিরাজুল ইসলাম আলিম মাদরাসার আয়োজনে আন্ত:শ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৯জানুয়ারী দুপুর ১২টায় মাদ্রাসার হলরুমে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক উৎসব ২০২০ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বির্তকের বিষয় ছিল ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম আলী।

সিনিয়র আরবি প্রভাষক মাওলানা ক্বারি নুরুল হকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারি শিক্ষক ফয়সল আহমদ বাবুল। এতে বিচারকের দায়িত্ব পালন করেন বাংলা প্রভাষক জাহাঙ্গীর আলম বাবুল, সিনিয়র শিক্ষক আব্দুর মান্নান, জালাল উদ্দিন , সিনিয়র মৌলভী মাওলানা ওলিউর রহমান, সহকারি শিক্ষক মাজেদুল ইসলাম, সিরাজুল ইসলাম, মাওলানা সামছুল ইসলাম,মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র মৌলভী মাওলানা মুজাহিদ উদ্দিন, মাওলানা আব্দুল গফফার, আব্দুর রশিদ প্রমুখ।

বির্তকে ৭ম শ্রেণি হতে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে এবং বিপক্ষ দলগুলো বিজয়ী হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ শিক্ষকমণ্ডলী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
দেশের ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।