নিজস্ব প্রতিবেদকঃ বড়লেখায় ‘বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট (বিএফআরআই) উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিক, নার্সারি মালিক ও কাঠ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিটের আহ্বায়ক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব এম জহিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বিএফআরআই’র রিসার্চ কর্মকর্তা নাজমা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রণয় কুমার দে।
উন্মুক্ত আলোচনা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, পল্লী বিদ্যুতের ডিজিএম এমাজুদ্দীন আহমদ, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, বর্ণি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিার শামীম আহমদ, জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত নার্সারী মালিক সোনাহর আলী প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ১৯৫৫ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠার পর থেকে বনজ সম্পদের সুষ্ঠু ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, বন্যপ্রাণীসহ জীববৈচিত্র সংরক্ষণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
Sylhetnewsbd Online News Paper