একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেন কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে র্যাবের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
১৯ফ্রেব্রুয়ারি শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে এ কথা জানান সংস্থাটির মহাপরিচালক বেনজীর আহমেদ।
আগামীকাল দুপুর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশে দায়িত্ব পালন করবে র্যাব সদস্যরা।র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘শহীদ মিনার এবং এর আশপাশকে ঘিরে চেকপোস্ট বসানো হবে এবং সিসি ক্যামেরার আওতায় রাখা হবে। আমরা আশা করছি যে অন্যান্য বারের মতো কোন ধরনের হুমকি, দুর্ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে আসন্ন একুশে উদযাপিত হবে।
Sylhetnewsbd Online News Paper