সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট প্রেসক্লাবের ২০২০-২১ সালের কার্যকারী কমিটির অভিষেক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। ২০ই ফ্রেব্রুয়ারী সন্ধ্যা ৭ঃ৩০মিনিটের সময় সিলেট প্রেসক্লাব ভবনে এ অভিষেক অনুষ্টিত হয়। অভিষেক অনুষ্টানে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের সঞ্চালনায় সদ্য বিদায়ী সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন, সিলেট প্রেসক্লাবের বর্তমান সভাপতি ইকবাল সিদ্দিকি, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট ষ্টেশন ক্লাবের সভাপতি এবাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সিলেট জেলা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপস্থিত ছিলেন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ সহ প্রমুখ। এছাড়াও এরপর নবনির্বাচিত সদস্যদের ক্রেষ্ট দিয়ে বরণ করা হয়।
Sylhetnewsbd Online News Paper