মোস্তফা উদ্দিনঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
এ সময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে পুষ্পস্থবক অর্পণ করেছে, রাজনৈতিক, প্রশাসনিক ও বিভিন্ন সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার রাতে ঘড়ির কাটায় ১২টা ১মিনিটে বাজতেই প্রথমে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
এরপরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বড়লেখা থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বড়লেখা পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তানবৃন্দ, বড়লেখা প্রেসক্লাব, বড়লেখা সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পল্লী বিদ্যুৎ সমিতি, পর্যটন পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে ভাষা শহীদের স্মরণ করা হয়।
এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, বড়লেখা আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাস কুমার, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন ও আইন বিষয়ক সম্পাদক গোপাল দত্ত, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ অরুণ চক্রবর্তী, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, পল্লী বিদ্যুতের ডিজিএম এমাজ উদ্দিন সরদার, উপজেলা প্রকৌশলী সামছুল হক ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একে এম হেলাল উদ্দিন জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper