যমুনার দুর্গন্ধ তাড়াতে যা করল ভারত

সিলেট নিউজ বিডি ডেস্কঃ আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে প্রস্তুতির শেষ নেই ক্ষমতাসীন বিজেপি সরকারের। ভারতের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে বস্তির সামনে দেয়াল তুলে দেয়া হয়েছে। এখন দুর্গন্ধময় যমুনাকেও নতুন রূপ দেয়া হচ্ছে।সংবাদ প্রতিদিন জানায়, দুদিনের সফরে ট্রাম্প প্রথমে গুজরাটের আহমেদাবাদ ও পরে দিল্লি যাবেন। সেখান থেকে আগ্রায় তাজমহল দেখতে যেতে পারেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট।তাই যমুনার ‘স্বাস্থ্য’ স্বচ্ছ করতে উদ্যোগ নিয়েছে উত্তরপ্রদেশ সেচ দপ্তর। আগ্রায় নদীটিতে ছাড়া হয়েছে প্রায় ৫০০ কিউসেক পানি।সেচ দপ্তরের সুপারিনটেনডেন্ট ধর্মেন্দ্র সিং ফোগাট জানান, ট্রাম্পের দিল্লি সফরের কথা মাথায় রেখেই যমুনার স্বাস্থ্য পুনরুদ্ধার করতে গঙ্গানাগার থেকে যমুনায় ৫০০ কিউসেক পানি ছাড়া হয়।২০ ফেব্রুয়ারির মধ্যে তা মথুরা ও ২১ ফেব্রুয়ারি দুপুরের মধ্যেই সেই পানি আগ্রার যমুনায় পৌঁছবে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ইঞ্জিনিয়ার অরবিন্দ কুমার জানান, যমুনায় এই ৫০০ কিউসেক পানি পৌঁছলে তা মথুরা ও আগ্রার যমুনার জমে থাকা পানির দুর্গন্ধ দূর করবে। পানির মধ্যে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করবে।এদিকে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের কাছে একটি বস্তিতে থাকা ৪৫টি পরিবারকে দ্রুত জায়গা খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এর ফলে ওই পরিবারগুলোর ২০০ জন মানুষকে গৃহহীন হতে হবে। যা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক।
এদিকে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের কাছে একটি বস্তিতে থাকা ৪৫টি পরিবারকে দ্রুত জায়গা খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এর ফলে ওই পরিবারগুলোর ২০০ জন মানুষকে গৃহহীন হতে হবে। যা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক।