সিলেট নিউজ বিডি ডেস্ক: ভারতই প্রথম এগিয়ে এলো করোনা ভাইরাস নির্মূল করার কাজে। আমেরিকার বায়োটেকনোলজি ফার্ম কোডাজেনিক্সের সঙ্গে কোলাবরেশনে পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) এই ভ্যাকসিন তৈরি করছে। আগামী ছয় মাসের মধ্যে এই ভ্যাকসিন হিউমান ট্রায়ালের জন্য প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
পরীক্ষাগারে করোনার মোকাবিলায় মার্কিন সহযোগীর সাহায্যে ক্যান্ডিডেট ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, যা অনেক তাড়াতাড়ি মানুষের শরীরে ঢাল হিসেবে কাজ শুরু করতে পারবে বলে দাবি করেছেন এসআইআই-এর সিইও আদর পুনাওয়ালা।
অন্যদিকে পুনাওয়ালা বলেন, ভারতে এই প্রথম কোনও ভ্যাকসিন এত তাড়াতাড়ি তৈরি কড়া হল।
এরপর হিউম্যান ট্রায়াল ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ছাড়পত্র পেলেই ২০২২-এর শুরুতেই এই ভ্যাকসিন বাজারে চলে আসবে বলে আশা করছেন তিনি। ২৫০-৩০০ কোটি টাকার এই প্রকল্পে আরও আন্তর্জাতিক সহযোগী দেশকে পাশে পাওয়ার চেষ্টা করছেন পুনাওয়ালা।
Sylhetnewsbd Online News Paper