প্রান্তিক জনপদ নামে সুনামগঞ্জে নতুন পত্রিকার যাত্রা শুরু

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সুনামগঞ্জে প্রান্তিক জনপদ নামে নতুন একটি সংবাপত্র যাত্রা শুরু করেছে।
হাওর অধ্যুষিত জেলার মাটি ও মানুষের সেবায় কাজ করার প্রত্যয়ে পথচলা সংবাদপত্রের সূচনা সংখ্যা ২৭ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঠকের হাতে পৌছে দেয়া হয়েছে। ভাষার মাসের মর্যাদার প্রতি সম্মান জানিয়ে ভাষা সংখ্যা প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু করলো প্রান্তিক জনপদ।
দোয়ারাবাজার উপজেলার হাজী কনুমিয়া উচ্চবিদ্যালয়ের এক হল রুমে প্রান্তিক জনপদ এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদ মাধ্যমের দ্বারা দেশ ও জনপদের প্রকৃত প্রতিচ্ছবি ফুটে উঠে।

একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম সঠিক তথ্য ও চিত্র তুলে ধরে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ ভূমিকা রাখতে পারে।

প্রান্তিক জনপদও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

প্রান্তিক জনপদ সম্পাদক মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে ও শফিকুল ইসলাম মেম্বারের সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ মো. আব্দুল কুদ্দুস, সাবেক পান্ডারগাও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, হাজী কনুমিয়া উচ্চবিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফতেফুল ইসলাম, বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মাস্টার জয়নাল আবেদীন, সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাস্টার আব্দুল মানিক, সাবেক সভাপতি হাফিজ আমিন উদ্দিন। আরও বক্তব্য রাখেন মাস্টার আসকর আলী, মাস্টার ওয়াক্কাস আলী, মাও জাফর আহমদ, সমাজসেবী ওলিউর রহমান, মাস্টার ইমদাদুল হক মিলন,মাও আব্দুল হক,উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম, আব্দুল হাই বশির,আব্দুল কাইয়ুম আনছারী,তাওহিদুল ইসলাম শাহিন প্রমুখ। বিজ্ঞপ্তি