বড়লেখায় সড়ক দূর্ঘটনায় পল্লী চিকিৎসকের মূত্যু

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউপি’র আজিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক ডাঃ লাবনী কান্ত দাস মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।

পল্লী চিকিৎসক ডাঃ লাবনী কান্ত দাসের পৈতিক বাড়ি উপজেলার দাসের বাজার ইউনিয়নের গুলোয়া গ্রামে। মূতঃ নরেস চন্দ্র দাসের ছেলে।

জানা যায়, মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) রাত ১১ ঘটিকায় আজিমগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে রতুলী-আজিমগঞ্জ আঞ্চলিক সড়কের বড়তল এলাকায় তিনি দূর্ঘটনার শিকার হন। এ সময় তাহার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগার কারণে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় স্হানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন। মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হওয়া সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ এর আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তার মূত্যু হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)মৃত লাবনী কান্ত দাসের দাহ পৈত্রিক বাড়ি দাসের বাজার ইউপির গুলোয়া গ্রামে সম্পন্ন করা হবে।