সিলেট নিউজ বিডি ডেস্ক: মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সিলেটে ক্রিয়াশীল আটটি শিক্ষক সংগঠনের সমন্বয়ে ‘প্রগতিশীল শিক্ষক সমাজ সিলেট‘ নামে একটি সাংগঠনিক কাঠামো গঠন করা হয়েছে।
প্রবীণ শিক্ষক নেতা অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাসকে আহ্বায়ক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মো. আব্দুল জলিলকে সদস্যসচিব নির্বাচন করা হয়। এবং প্রতিটি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক কে এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগরের মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ঘোষিত কর্মসূচিতে ১২ই মার্চ ২০২০ ‘প্রগতিশীল শিক্ষক সমাজ সিলেট ‘ অংশগ্রহণ করবে।
আজ বিকাল ৫ ঘটিকায় মদনমোহন কলেজ শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাসের সভাপতিত্বে এবং অধ্যাপক মো. আব্দুল জলিল এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন বাকবিশিস জেলা সভাপতি অধ্যক্ষ মো. শামসুল ইসলাম, বাকবিশিস সিলেট মহানগর সভাপতি উপাধ্যক্ষ অজয় কুমার রায়, বাকশিস সিলেট মহানগর সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, বাকবিশিস সিলেট জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, বাকশিস সিলেট জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক সালা উদ্দিন বেলাল, বাকবিশিস সিলেট মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমেদ বাবর, বেসরকারি শিক্ষক ফোরাম সিলেট জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক জ্যোতিষ মজুমদার, বিটিএ সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজু, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট মহানগর সভাপতি প্রধান শিক্ষক মো. বাহার উদ্দিন আকন্দ, বাশিস সিলেট জেলা কমিটির সচিব প্রধান শিক্ষক মো. শমশের আলী, সহসভাপতি মো. রফিকুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতির গোলাম মোস্তফা এবং উপাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।
Sylhetnewsbd Online News Paper