নিজস্ব প্রতিবেদক: দেশে দ্বিতীয়বারের মতো জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য হল ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় এদিবস উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও (ভারপ্রাপ্ত) নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হকের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বর্ণি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, পিসি মডেল সরকারী হাইস্কুলের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার ইমাম উদ্দিন হিফজুর, উপজেলা আনসার ভিডিপি দলনেতা আব্দুল মালিক, জেলা শ্রেষ্ট জয়ীতা পারভিন বেগম, কাতার প্রবাসী আব্দুর রহিম।
Sylhetnewsbd Online News Paper