সালমান শাহ হত্যা মামলার পিবিআইয়ের রিপোর্ট প্রত্যাখ্যান

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সালমান শাহ হত্যা মামলায় পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই)’র রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন তার মামা আলমগীর কুমকুম। যতদিন বেঁচে থাকবেন সালমানভক্তদের নিয়ে আন্দোলন করা ও উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন তিনি

সোমবার দুপুরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম পরিবর্তন ডটকমের সাথে সাক্ষাৎকারে পিবিআইর তদন্তে আলামত বিশ্লেষণ না করা, রাজসাক্ষীর সাথে কথা না বলাসহ তদন্তকাজ নিয়ে প্রশ্ন তোলেন।

আলমগীর কুমকুম বলেন, পৃথিবীতে একমাত্র সালমান শাহ যে তারকা, তার জন্য ৪৬ ভক্ত আত্মাহুতি দিয়েছেন। এর বিচারও হওয়া দরকার।

তিনি বলেন, সামিরাকে সালমান ডিভোর্স করার সিদ্ধান্ত নেয়ায় একরাতেই তাকে সরিয়ে দেয়া হয়।