বিশ্বে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ৩ লক্ষাধিক

সিলেট নিউজ বিডি ডেস্কঃ বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখেরও বেশি। বিশ্বের ১৭১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

কভিড-১৯ এ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭ হাজার ২৭৭ জন এবং মারা গেছেন ১৩ হাজার ৪৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ৩৭২ জন। চিকিৎসাধীন ১ লাখ ৯৮ হাজার ৭৭৮ জন। এদের মধ্যে অন্তত ৯ হাজার ৩০০ জনের অবস্থা আশঙ্কাজনক।

বর্তমানে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৭৯৩ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ জন এবং আক্রান্ত হয়েছেন মোট ৫৩ হাজার ৫৭৮ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭২ জন।

উৎপত্তিস্থল চীনে কমে আসছে করোনার আগ্রাসন। গতকাল নতুন করে ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ছয়জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ছে ৮১ হাজার ৩৪৫ জনে ও মৃত্যু ৩ হাজার ১৪৪। সুস্থ হয়েছেন ৬০ হাজারেরও বেশি।

পরিস্থিতি মোকাবলোয় অস্ট্রেলিয়া লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে ১৮ কোটি ৯০ লাখ ডলার বরাদ্দ করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২১ জন ও মারা গেছেন ৬ জন।

মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দুটোই দ্রুত বাড়ছে ইউরোপের দেশগুলোতে। ইতালির মতো স্পেন, জার্মানি, ফ্রান্সেও আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় স্পেনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯২৫ জন, মারা গেছেন ২৮৫ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৯৬ জন, মৃত্যু ১ হাজার ৩৭৮ জনের।

ফ্রান্সে একদিনে নতুন রোগী বেড়েছে ১ হাজার ৮৪৭ জন, মারা গেছেন ১১২ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৫৯ জন, মারা গেছেন ৫৬২ জন। জার্মানিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ, মারা গেছেন ১৬ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ২২ হাজার ৩৬৪ জন, মৃত ৮৪।

ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৬৬ জন, মারা গেছেন আরও ১২৩ জন। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬১০ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫৬ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯৭ জন ও মারা গেছেন ৯৪ জন।

পরিস্থিতি মোকাবলোয় অস্ট্রেলিয়া লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে ১৮ কোটি ৯০ লাখ ডলার বরাদ্দ করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২১ জন ও মারা গেছেন ৬ জন।

দক্ষিণ পূর্ব এশিয়ার জন্যও মারাত্মক হয়ে উঠতে পারে কভিড-১৯। করোনা সংক্রমণ মোকাবেলায় বাংলাদেশকে আংশিক লকডাউন কিংবা ইমার্জেন্সি ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

সূত্র: জনস হপকিনস ও সাউথ চায়না মর্নিং পোস্ট