সিলেট নিউজ বিডি ডেস্কঃ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, ”আমরা যে সামাজিক বিচ্ছিন্নতার কর্মসূচী শুরু করেছি, সেটা পালন করা অত্যন্ত জরুরি। আপনারা ঘরের ভেতর থাকুন, ঘর থেকে বের হবেন না।”সোমবার (৩০ মার্চ) এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।
”আপনাদের কোন লক্ষণ-উপসর্গ থাকলে হাসপাতালে না নিয়ে টেলিফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের প্রতিনিধি গিয়ে নমুনা সংগ্রহ করবে।” বিশ্বে এ পর্যন্ত ৬ লক্ষ ৩৪ হাজার ৮৩৫জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৩,১৫৯জন।
এদের মধ্যে ২৯,৯৫৭জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩,৪৬৪জন। দক্ষিণ এশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ৬২৪জন আর মারা গেছেন ১৩৯জন।
গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর ১৮ই মার্চ প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় আইইডিসিআর। বুধবার প্রথম সংস্থাটি জানায় যে ঢাকায় সীমিত আকারে কম্যুনিটি সংক্রমণ হচ্ছে বলে তারা সন্দেহ করছে।
Sylhetnewsbd Online News Paper