বড়লেখায় করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা তৈরিতে ব্রাক

মস্তফা উদ্দিন: প্রানঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় বড়লেখা উপজেলাতেও প্রচারণা চালিয়ে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সহযোগি সংস্থা- ব্রাক। প্রাণঘাতী এ ভাইরাস থেকে জনসাধারণকে সচেতন করে তুলতে উপজেলার বিভিন্ন হাটবাজার ও পাড়া মহল্লায় মাইকিং ও লিফলেট বিতরণের পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানের সামনে নিরাপদ দূরত্ব নির্দেশক গোল বৃত্ত এঁকে দেওয়া হচ্ছে । ব্র্যাক বড়লেখা আঞ্চলিক অফিসের আওতাধীন চারটি শাখা অফিসের সমন্বয়ে এসব কার্যক্রম চালানো হচ্ছে।

মঙ্গলবার (৩১মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিক্সশায় করে কুদ্দুছ বয়াতীর গান বাজিয়ে প্রচারনা চালাতে দেখা যায়। এছাড়াও সংস্থার কর্মকর্তারা লিফলেট বিতরণ করার পাশাপাশি ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানের সামনে নিরাপদ দূরত্ব নির্দেশক গোল বৃত্ত একে দেন।

ব্রাক বড়লেখা আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকাশ চন্দ্র অধিকারী জানান- দেশব্যাপী করোনা সংক্রামন প্রতিরোধক জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও মাইকিং সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা