সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশে করোণা ভাইরাস (কভিড-১৯) এর প্রাদুর্ভাব শুরু হওয়ার সাথে সাথেই সংক্রমণ রোধে লকডাউন শুরু হয়। এতে নিম্ন আয়ের মানুষ বিশেষ করে দৈনিক মজুরির কাজে যারা জড়িত তারা বেকার হয়ে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এসব মানুষের পাশে দাঁড়ান এবং সমাজের সকল অবস্থা সম্পন্নদের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে শাবিপ্রবির সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা নবম দিনের মত নিম্ন আয়ের মানুষ বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, রিক্সা/ ভ্যান/ টমটম/ ঠেলাগাড়ি/সিএনজি চালক, হোটেল-দোকান-ওয়ার্রকশপের কর্মচারী,মেস/বাসা গৃহকর্মী, ভিক্ষুক, দিনমজুর, চা বিক্রেতাসহ দুস্থ ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।
এ পর্যন্ত প্রায় ৬০০ টি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া শাবিপ্রবির অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মধ্যেও কিছু নগদ সহায়তা দেওয়া হয়। জানা যায়, সামজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে দেশের ৬৪ টি জেলাসহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে- ছিটিয়ে থাকা শাবি ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরাসহ বিভিন্ন পেশাজীবী সাস্টিয়ানরা এতে অংশগ্রহণ করেছেন। সবারই একটি আশা এ দুঃসময়ে যেন সকল মানুষ দু-মুঠো খেতে পায়।
Sylhetnewsbd Online News Paper