বড়লেখায় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পাচ্ছেন ৩ হাজার ৮শত দরিদ্র পরিবার

মস্তফা উদ্দিন: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সাম্প্রতিক পরিস্থিতিতে সারাদেশব্যাপী কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২২এপ্রিল) মৌলভী বাজারের বড়লেখা উপজেলায় কর্মহীন ও হত’দরিদ্র পরিবারে মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। উপজেলার হত দরিদ্র ৩ হাজার ৮ শত পরিবারের প্রত্যেক পরিবারকে দেওয়া হচ্ছে ১০ কেজি করে চাল ও ৫০ টাকা। করোনা সক্রমন ঠেকাতে মানুষকে ঘরের মধ্যে রাখতেই এ উদ্যোগ। এই পর্যন্ত উপজেলার প্রায় ২ হাজার ৮শত দরিদ্র পরিবারের মাঝে এগুলো বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড়লেখা পৌরসভা, দাসের বাজার,উত্তর শাহবাজপুর,দক্ষিণ শাহবাজপুর, বড়লেখা সদর,তালিমপুর ও সুজানগর ইউনিয়নের ২ হাজার ৫ শত পরিবারের মাঝে এ উপহার বিতরণ করা হয়। প্রতিটি ইউনিয়নে বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামীম আল ইমরান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান। যথাসময়ে মানুষের কাছে উপহার সামগ্রী পৌছে দিতে ইউএনও নিজের গাড়িতে করে খাদ্য সামগ্রী বহন করে নিয়ে যেতে দেখা যায়।

এর আগে গত ২২ এপ্রিল বুধবার উপজেলার বর্ণী ইউনিয়ন এলাকার ৩শত পরিবারের মাঝে এ উপহার বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন র্কাযালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত বরাদ্দ থেকে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ৩ হাজার ৮ শত দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল ও ৫০ টাকা বিতরণ করা হবে। এ পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ২ হাজার ৮শত পরিবারের মাঝে বিতরণ সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে দক্ষিণভাগ দক্ষিণ ও উত্তর ইউনিয়ন এলাকা। শিগ্রই তাদের মধ্যে তা বিতরণ সম্পন্ন করা হবে।

বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান ছাড়াও স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ কালে সামাজিক দুরুত্ব বজায় রাখা হয়।