সিলেট নিউজ বিডি ডেস্কঃ করোনাভাইরাসের কারণে গত মার্চের মাঝামাঝি সময় থেকে স্থগিত হয়ে যাওয়া ২০১৯-২০ সালের ফুটবল মৌসুম বাতিল করে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন(এফএ)। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া এই ঘোষণা দিয়েছেন। গত ২০ মার্চ থেকে আর্জেন্টিনায় লকডাউন চলছে। আগামী ১০ মে পর্যন্ত কোয়ারেন্টিনের নির্দেশনা রয়েছে।
স্থানীয় গণমাধ্যমকে ক্লদিও তাপিয়া বলেন, ‘আমরা টুর্নামেন্ট শেষ করতে যাচ্ছি যাতে আমরা আগামী বছর মহাদেশীয় প্রতিযোগিতার জন্য সেরা দল বাছাই করতে পারি।’
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) আরও জানিয়েছে, স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে এমন বিঘ্নের কারণে এই মৌসুম ও আগামী মৌসুমে কোন রেলিগেশন হবে না। এই লিগে রেলিগেশন নির্ধারণ করা হয়, যা ৩ বছরের মেয়াদে নেয়া প্রতি খেলায় পয়েন্ট দ্বারা সিদ্ধান্ত দেয়া হয়। কিন্তু এই মৌসুম ও পরবর্তী মৌসুম তা স্থগিত থাকবে। এতে দিয়াগো ম্যারাডোনার ক্লাব গিমনাসিয়া, শীর্ষ বিভাগেই থাকবে।
Sylhetnewsbd Online News Paper