আলীয়া মাদ্রাসা মাঠের ফুটপাতে রিকাবীবাজারের কাঁচাবাজার

সিলেট নিউজ বিডি ডেস্কঃ নগরীর রিকাবিবাজারের কাঁচাবাজার আলীয়া মাদ্রাসা মাঠ সংলগ্ন ফুটপাতে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে এ বাজার স্থানান্তর করা হয়। সামাজিক দূরত্ব নিশ্চিতে বাজারটি স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। নির্ধারিত দূরত্ব মেনে অস্থায়ীভাবে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন ব্যবসায়ীদের।

সিসিক জানায়, সরকারিভাবে কাঁচা-বাজার, মাছ-বাজার, শাক-সবজির বাজারসমূহ নিকটবর্তী সরকারি খাস বা অন্য কোনো সুবিধাজনক স্থানে নিয়ে যাওয়ার নির্দেশনা ছিল। এই নির্দেশনা অনুযায়ী রিকাবীবাজারের কাঁচাবাজার স্থানান্তর করা হয়।