এমদাদ চৌধুরী দীপুঃ
যুক্তরাস্ট্রে ১৫ই মে শুক্রবারে একদিনে মৃত্যু ১৭১০জনে নেমে এসেছে,এদিকে নিউইয়র্কে একদিনে মৃত্যু নেমে এসেছে ১৩৬জনে। মধ্য মে মাস মৃত্যু হার কমে আসছে ,কমে আসছে শনাক্ত হওয়ার সংখ্যা। প্রেসিডেন্ট আবারো যুক্তরাস্ট্র খোলে দিতে চান,পেলারিডায় তার রিসোর্ট খোলে দিয়েছেন,এমনকি স্কুল খোলে দেওয়া উচিত বলে তিনি মনে করেন। এদিকে স্টেইট গভর্নররা পুরোপুরী আশ্বস্ত না হয়ে লকডাউন তুলে দেয়ার বিরোধীতা করে আসছেন বার বার। এখনো যুক্তরাস্ট্রে ১০ লাখের উপর
করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।
উন্নতির এই অবস্থা অব্যাহত থাকলে নিউইয়র্কে জুন এর প্রথম সপ্তাহে ধাপে ধাপে খোলে দেয়া হবে। আগামী ১৬ মে কিছু কাউন্টি খোলে দেয়া হবে আংশিকভাবে খোলে দেয়া হবে।
যুক্তরাস্ট্রে একদিনে সুস্থ হওয়ার সংর্খ্যা গতকালের চেয়ে কমেছে,৮ হাজারের উপরে। ১৪লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে শনাক্ত হওয়ার সংখ্যা,মৃত্যু মোট ৮৬ হাজার ৯১২জন,সুস্থ মোট ৩লাখ ১৮ হাজার ২৭জন। কোটি পার হয়েছে টেস্টিং যা এককোটি ৩লাখের উপরে। সবগুলো প্যারামিটারে যুক্তরাস্ট্র উন্নতির সিড়িতে।
নিউইয়র্কে এখন শনাক্ত হওয়ার সংখ্যাও কমে একদিনে ২হাজারের নীচে নেমে এসেছে। নিউইয়র্কে শনাক্ত হওয়ার সংখ্যা ৩লাখ ৫৩ হাজার এর উপরে,মৃত্যু ২৭ হাজার ৪২৫জন।তবে নিউজার্সী সহ আরো ৫টি রাজ্যে অবনতি অব্যাহত রয়েছে। এই তালিকায় ম্যাসাচুসেট,ইলিনইস,ক্যালিফোর্নিয়া,পেনসেলভেনিয়া,ও মিশিগান,মেরিল্যান্ড রয়েছে। উপকুলীয় রাজ্যেগুলোতে উন্নতি হলেও মধ্য আমেরিকার রাজ্যগুলোতে প্রত্যাশিত উন্নতি হচ্ছেনা। এদিকে নাসিংহোমে দুই সপ্তাহের মধ্যে টেস্টিং সম্পন্ন করার সুপারিশ করেছে হোয়াইট হাউস। এ পর্যন্ত ২৭হাজার মানুষের মৃত্যু হয়েছে নার্সিংহোমে যা উদ্বেগের।
Sylhetnewsbd Online News Paper