বড়লেখায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু,অনিয়ম করলে কটোর ব্যাবস্হা

মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখায় সরকারীভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে চলতি মৌসুমে বোরো ধানক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

বুধবার (১৩মে) দুপুরে উপজেলা হল রুমে উন্মুক্ত লটারীর মাধ্যমে ধান বিক্রয়ে আগ্রহী ১০৩১ জন কার্ডধারী কৃষকের মধ্য থেকে ৭৪৩ জনকে নির্বাচিত করে উপজেলা খাদ্য ও কৃষি বিভাগ।সরকারি নিয়মানুযায়ী এবার ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় করা হবে।এবার ৭৪৩ মে. টন ধান সংগ্রহের বরাদ্দ পেয়েছে খাদ্য ও কৃষি বিভাগ।

উপজেলার দাসেরবাজার ইউনিয়নের বোরো চাষী শুধাংশ শেখর দাসের নিকট থেকে ১ টন ধান ক্রয়ের মাধ্যমে উপজেলা খাদ্য গুদামে ধানক্রয় কর্মসুচির উদ্বোধন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোস্তাক আহমদ, খাদ্য গুদামের ইনচার্জ দীপক সুত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ বলেন, ধান বিক্রয়ে কৃষকরা নিরুৎসাহিত হলে মধ্যসত্তভোগীরা সুযোগ নেয়। ধান বিক্রয় করতে আসা কোন কৃষক যেন খাদ্য গোদামের কোন কর্মকর্তা-কর্মচারী কর্তৃক হয়রানীর শিকার না হয় সেদিকে সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি আরো বলেন, ধান সংগ্রহে কোন ধরণের অনিয়ম বরদাস্ত করা হবে না। অনিয়ম করলে কটোর ব্যাবস্হা নেয়াহবে।