চ্যানেল এস এর ক্যামেরাপার্সন রুহিন করোনায় আক্রান্ত

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটে চ্যানেল এস এর ক্যামেরাপার্সন ও দৈনিক আমার বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক রুহিন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি কিভাবে বা কার সংস্পর্ষে আক্রান্ত হয়েছেন তা তিনি নিজেও জানেন না। তবে গত ৩১ মে তার
নমুনা পরীক্ষার পর ৩ জুন বুধবার জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত।

এব্যাপারে সাংবাদিক রুহিন আহমদ জানান, আইসোলোশন নামক বন্দীতে পার করলাম ৩
দিন। বেচে তাকার স্বপ্নকে না দেখে। করোনা ভাইরাস আসার আগ মুহুর্ত শহ থেকে গ্রাম’ প্রতিটি পাড়ায় মহল্লায় মানুষের সুখ দুঃখ তুলে ধরেছেন সংবাদ
মাধ্যমে। কিন্তু আজ নিজেই করোনা আক্রান্ত। করোনা ভাইরাস নামক রোগটি আক্রমন করে বসেছে যে কখন তা আমি নিজেও জানি না। আইসোলোশনে নিজের ঘরে
অবস্থান করছেন তিনি। তিনি কাশি সর্দিতে ভোগছেন সবার কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে সাবধানে থাকারও পরামর্শ দিয়েছেন। সবাই সর্তকভাবে চলাচল করবেন। আপনি সুস্থ তাকলে আপনার পরিবার সুস্থ তাকবে। পরিবার সুস্থ তাকলে দেশ সুস্থ তাকবে। ক্ষনিকের দুনিয়ায় বেঁচে তাকলে দেখা হবে। বিজ্ঞপ্তি