সিলেট নিউজ বিডি ডেস্কঃ লিবিয়ায় ২৬ বাংলাদেশীকে হত্যার ঘটনায় এখনো কোন রহস্য উদঘাটন করতে না পারা এবং এর দায় নিয়ে অনতিবিলম্বে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি করো পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভূক্ত মানুষদের মাঝে খাবার প্রদানকালে এই দাবী জানান। উপস্থিত গণমাধ্যম ও নেতাকর্মীদের উপস্থিতিতে বঙ্গবাজার-আনন্দবাজার এলাকায় ২৯ মে বিকেল ৩ টায় তিনি খাদ্য সামগ্রী প্রদান করেন।
এসময় তিনি আরো বলেন, নতুন প্রজন্মের প্রকৃত রাজনীতিগণ যখন দেখলো যে, জাতির কাঁধে ভর করে আছে একাত্তর ও পঁচাত্তরের ঘাতকচক্র, তারা জাতির পিতার কন্যার চারপাশে এমভাবে বেষ্টনি তৈরি করেছে যে, জাতি ধ্বংস হয়ে গেলেও তা মাননীয় প্রধানমন্ত্রী জানতে পারবেন না; আর তাই গত ২৫ মার্চ থেকে `NOT FOR CORONA, WE WILL DIE FOR FOOD’ ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের মানুষের পাশে সর্বোচ্চ চেষ্টায় আমরা আছি-থাকবো। এরই মধ্যে দেশের মানুষকে করোনা পরিস্থিতিতে বাড়ি ভাড়া সমস্যা থেকে মুক্তি দিতে না পারলেও, নিরন্নদের খাবার ব্যবস্থা করতে না পারলেও দেশের বাইরে হত্যার শিকারদের পরিবারকে কষ্ট-যন্ত্রণা ঠিকই দিয়ে যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর মত অথর্ব বেশ কয়েকজন মন্ত্রী; তাদের অনেকে আগেই উচিৎ ছিলো পদত্যাগ করা।
এসময় নতুনধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার রাজেন্দ্র দেব চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রি প্রমুখ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper