প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বৃক্ষ রোপণ করলেন ছাত্রলীগ নেতা আবুল কাশেম

সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করলেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সিলেট আসনে ছাত্রলীগের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ও সিলেট জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবুল কাশেম । প্রথম দিনের কর্মসূচি হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে তারা প্রায় ৩০ টি আকাশী,আমলকী, নারিকেল, বরিশালি আমড়া, আম ও কাঁঠাল গাছ রোপন করেন সিলেট জেলার কানাইঘাটের খাড়াবল্লা গ্রামে। তাদের এ কর্মসূচি চলমান থাকবে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবুল কাশেমের সাথে আলাপ করলে তিনি বলেন, “দেশরত্ন শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে আমরা নিজ নিজ এলাকায় জলবায়ুর পরিবর্তন রোধে বনজ,ভেষজ ও ফলজ বৃক্ষ রোপনের কার্যক্রম হাতে নিয়েছি।এলাকার স্থানীয়দের নিয়ে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।”

কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন, ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সভাপতি এবাদুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর এবং সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, শিক্ষক জনাব নজমুল ইসলাম , মইন উদ্দিন, যুবলীগ নেতা আহমদ আল আজির, ইছামতী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন, সাকির আহমদ, আদিল আহমদ, ইসমাইল হোসেন প্রমুখ।