মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা,একদিনে ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। আক্রান্তদের মধ্যে হাসপাতালের এক চিকিৎসক ও তাঁর স্ত্রী,থানার এক পুলিশ কর্মকর্তা ও একি পরিবারে শিশুসহ তিন জন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনার উপসর্গ জ্বর,কাশি থাকায় গত ২০ জুন ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। ২২ই জুন সোমবার দুপুরে তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। নতুন শনাক্ত হওয়া এই ৮ জনের মধ্যে হাসপাতালের এক ডাক্তার (৩৩) ও তাঁর স্ত্রী (৩২) , বড়লেখা থানার একজন এসআই (২৯), পৌরসভার হাটবন্দ এলাকার একই পরিবারের তিনজন একজনের বয়স (২৪),বৃদ্ধার বয়স (৬০) ও শিশুর (৬) দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের একজন (৪১), এবং তালিমপুর ইউনিয়েনর একজন(২৪) রয়েছেন।
এ ব্যাপারে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস বলেন,আক্রান্তদের মাঝে করোনার উপসর্গ জ্বর,কাশি থাকায় গত ২০জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। আজ তাদের রিপোর্ট পেয়েছি। ডাক্তার, পুলিশসহ ৮জনের প্রজেটিভ এসেছে। আক্রান্তরা নিজ নিজ বাসা-বাড়িতে আইসোলেশনে আছেন।
Sylhetnewsbd Online News Paper