জহিরুল ইসলাম স্বাধীনের মৃত্যুতে শোকাহত সাবেক ছাত্রলীগ পরিবার

সিলেটনিউজবিডি ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বাধীনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে শাবি ছাত্রলীগ পরিবারে। শোকাহত ছাত্রলীগ পরিবার স্বাধীনের মৃত্যুতে বিভিন্ন স্মৃতিচারণা করেন। স্বাধীনের মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম চৌধুরী নাদেল। এক শোক বার্তায় তিনি বলেন,     ‘ স্বাধীনের অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি, স্বাধীন ছিলেন একজন নিবেদিতপ্রাণ মুজিব সৈনিক। ‘
স্বাধীন কেন্দ্রীয় ছাত্রলীগের শামীম-পান্না ঘোষিত কমিটির সাধারন সম্পাদক ছিলেন। কমিটির সভাপতি জনাব মখদ্দস আলী বলেন, ‘ স্বাধীনের অনেক অবদান ছিলো শাবি ছাত্রলীগে, তার নেতৃত্বে ক্যাম্পাসে অনেক শিক্ষার্থীবান্ধব আন্দোলন সংগঠিত। আজীবন আমরা স্বাধীনের পরিবারের পাশে থাকবো’।
শাবি ছাত্রলীগের প্রথম কমিটির সভাপতি সঞ্জিত বণিক বলেন, ‘স্বাধীনের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। স্বাধীনের অসুস্থতার সময় আমরা তার পাশে ছিলাম ভবিষ্যতেও তার পরিবারের থাকবো’।
শাবির প্রথম ব্যাচের ছাত্রনেতা মুসলেহ উদ্দিন খুশবো বলেন , ‘স্বাধীনের মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রান মুজিব সৈনিককে হারালাম।’
এছাড়া বিভিন্ন মাধ্যমে আরও শোক প্রকাশ করেন শাকসুর সাবেক জি এস – শাহ বদরুদ্দোজা শাহিন, শাবি ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবির, মনোজ দাস, রাশেদ রাফিউদ্দিন, আশরাফ হোসেন আকন্দ, মাহমুদ রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমদ, আক্তারুজ্জামান রিন্টু, সাদিকুর রহমান নোমান, সাবেক সভাপতি জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সাবেক সম্পাদক ফখর উদ্দিন আলী আহমদ পলাশ, সুশান্ত দাস গুপ্ত, মাহবুবুর রহমান দীপু, আবু সায়েম, সৈয়দ মুনির, সাবেক সভাপতি আলী আশরাফুল কবির, সাবেক সাধারন সম্পাদক মাছুম বিল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু, খালেদ আল আমিন, নিশি মোহন নাথ, আব্দুস সামাদ, রুহুল আলম, সাবেক ছাত্রনেতা সৌমিত্র সিংহ দাস, আবু নাছের, প্রদীপ চন্দ্র দাস, ইমরান আহমদ, সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি নাঈম হাসান, সহ-সম্পাদক-কামরুজ্জামান খান সুইট, সামসুজ্জামান সুমন, আতিকুর রহমান, মাহেবুল হাসান, আসাদুজ্জামান আসাদ, আরিফ হাসান, মলয় সরকার, রবিউল ইসলাম জুয়েল, রুম্মান হাসনাত সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হাফিজ, সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আব্দুর রশিদ খান রাশেদ, উত্তম কুমার দাস, সহ-সভাপতি অঞ্জন রায়,  আবু সাঈদ, রণজিত দেব, রাজীব মামুন, রহমত উল্লাহ খান শাকুর, সাজিদুল ইসলাম, সিরাজুল ইসলাম উজ্জ্বল, চয়ন বড়ুয়া, শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইমরান খান প্রমুখ।
এছাড়া আরও শোক প্রকাশ করেন শাবি প্রেসক্লাব সহ বিভিন্ন স্তরের সাস্টিয়ানবৃন্দ।