মিথ্য, সবসময় মিথ্যাই থাকে,

সিলেট নিউজ বিডি ডেস্ক: সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে মহেশ ভাট ও আলিয়া ভাটকে একহাত নিয়েছেন কঙ্গনা রানাওয়াত। আর তার ঠিক পরপরই আলিয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এলো ‘সত্য ও মিথ্যা’ নিয়ে বিশেষ মতামত। ভাট কন্যার এই বিশেষ পোস্ট কী কঙ্গনা রানাওয়াতকে উদ্দেশ্য করেই লেখা? এ নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

আলিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে লেখা রয়েছেন, ‘সত্য সবসময় সত্যই থাকে, তা কেউ বিশ্বাস করুক আর না-ই বা করুক। আর মিথ্য, সবসময় মিথ্যাই থাকে, এমনকি সবাই সেটা বিশ্বাস করার পরও।’ আলিয়া কী এই পোস্ট কঙ্গনাকে খোঁচা দিয়েই লিখেছেন? উঠছে প্রশ্ন!

প্রসঙ্গত, রিপাবলিক টিভিকে দেওয়া সাক্ষাত্কারে করণ জোহর, আদিত্য চোপড়া ও মহেশ ভাটের বিরুদ্ধে বিষেদাগার করেছেন কঙ্গনা।

তাদের ‘সুইসাইড গ্যাং’ বলে কটাক্ষ করেন। প্রশ্ন তোলেন সুশান্ত ও রিয়ার মাঝে মহেশ ভাট কী করছিলেন? পাশাপাশি করণ জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভাট, রাজীব মাসান্দকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না! প্রশ্ন তোলেন কঙ্গনা। এমনকি কঙ্গনা আলিয়া ভাটকেও ছেড়ে কথা বলেননি।

‘কফি উইথ করণ’-এর একটি গেম রাউন্ডে আলিয়ার ‘কিল সুশান্ত’—মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন বলিউডের কুইন। সুশান্তকে মানসিকভাবে চাপ সৃষ্টি করার পেছনে এই গ্যাংকেই দায়ী করেছেন কঙ্গনা। তবে এই প্রথম নয়, এর আগেও আলিয়ার গলি বয় ছবির জন্য পুরস্কার পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা।