সালমান শাহের ব্যবহৃত গাড়ি পেয়ে আবেগঘন ফেসবুক পোস্টে সাইমন

সিলেট নিউজ বিডি ডেস্ক: নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো নায়ক সালমান শাহ। অকালে চালে গেলেও আজও দর্শক হৃদয়ে অমর হয়ে আছেন তিনি। তার রেখে যাওয়া অনেক প্রিয় জিনিষের মধ্যে আছে চমৎকার একটি গাড়ি। সেই গাড়িটি স্পর্শ করতে পেরে আবেগে আপ্লুত হয়ে যান বর্তমান প্রজন্মের নায়ক সায়মন সাদিক। প্রিয় নায়ক সালমান শাহ’র ব্যবহৃত গাড়িটিতে বসে, দাঁড়িয়ে নানানভাবে ছবি তুলেছেন এবং স্মৃতিচারণ করেছেন নায়ন সায়মন।

আবেগঘন ফেসবুক পোস্টে সায়মন সাদিক লিখেছেন- প্রিয় সালমান শাহ। নিশ্চয়ই আপনি শান্তিতে আছেন। আপনি কি জানেন,আপনার গাড়ি আজ আমাকে কতোটা আবেগ আপ্লূত করেছে? আপনাকে সামনা-সামনি দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আপনার স্পর্শ পাওয়া গাড়ির স্পর্শ নিয়ে মনে হচ্ছিলো, আপনাকেই যেন ছুয়ে ফেল্লাম! আপনার মুখখানা ভাসছিলো চোখের সামনে।

হটাৎ মনে হলো আপনি তো কাছে নেই! কি এক অদ্ভুত অনুভূতি”! যানেন আপনার গাড়িটাও অন্য একজন কিনে নিয়েছে! গাড়ির রংও বদলে ফেলেছে! এটা ভেবে আরো কষ্ট পাচ্ছিলাম, আপনার ভক্ত হিসেবে আমাদের যে ভালোবাসা আর আবেগ আপনার প্রতি, তা যদি আপনার পরিবারের কারো থাকতো, তাহলে হয়তো এই গাড়িটা আপনার বাড়িতেই থাকত।

যাই হোক, আমার বন্ধু সাকিব শুভকে অনেক ভালোবাসা আমাকে এই অনুভূতির সম্মুখীন করার জন্য। তবে, আপনার গাড়িটা কিন্তু বস সেই রকম। আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা।