করোনায় প্রাণ হারালেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু

সিলেট নিউজ বিডি ডেস্ক: করোনায় প্রাণ হারালেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৪টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ন্না লিল্লহি ওয় ইন্নাইলাইহি রাজিউন)।

জানা যায়, গত কয়েকদিন ধরে রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তার স্বাস্থ্যের অবনতি হলে মঙ্গলবার রাত ২টার দিকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছ, মৃত্যুকালে তিনি দুটি অবুঝ বাচ্চা ও স্ত্রীসহ অনেক আত্নীয়-স্বজন রেখে গেছেন।

স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সারোয়ার বলেন, শফিউল বারী বাবু বেশ কিছুদিন ধরে ফুসফুসে সংক্রমণজনিত রোগে ভুগছিলেন। এর ফলে তার শ্বাসকষ্ট হচ্ছে। চিকিৎসকের পরামর্শে তিনি রাজধানীর ইস্কাটনের বাসাতেই ছিলেন। কিন্তু সোমবার হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে আনোয়ার খান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, চিকিৎসকের পরামর্শে হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। রাত ২টায় তাকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

শফিউল বারী বাবুর প্রথম জানাজা সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ।