মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি’র করোনা প্রজেটিভ

বড়লেখা প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হচ্ছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জনসংযোগ কর্মকর্তা দীপংকর এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

বুধবার (১২ আগস্ট) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা শেষে ফলাফলে তার করোনা পজেটিভ আসে। এর আগে করোনা উপসর্গ থাকায় গতকাল মঙ্গলবার তার নমুনা পরীক্ষায় পাঠানো হয়।
দেশবাসীর কাছে দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন মন্ত্রী মো.শাহাব উদ্দিন এমপি।