আহাম্মদ কবির: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার কর্মরত সাংবাদিক মুরাদ মিয়ার চাচা ও সাবেক ইউপি সদস্য শাহনুর মিয়ার বড় ভাই,মস্তফা মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কুড়েপাড়া গ্রামে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করতেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৭ বছর।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বাদ আছর নামাজের পর শ্রীপুর বাজারে ৫টা ৩০মিনিটে জামে মসজিদের সম্মুখে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক মরহুমের দাফনকাজ সম্পন্ন হয়।
মৃত্যুকালে মরহুমের ২ছেলে ও ৫ মেয়ে সহ বহু আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে যান।
মরহুমের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করতেছেন মরহুমের ভাতিজা তাহিরপুর উপজেলার কর্মরত সাংবাদিক মুরাদ মিয়া, সাংবাদিক আহাম্মদ কবির,সাংবাদিক শামছুল আলম আখঞ্জী(টিটু),পল্লি চিকিৎসক ডা:শামছুজ্জামান,সহ বহু গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় প্রতিবেশীরা।
মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মরহুমের ছোট ভাই সাবেক ইউপি সদস্য বিএনপির নেতা শাহনুর মিয়া।
Sylhetnewsbd Online News Paper