আহাম্মদ কবির,তাহিরপুর: সুনামগঞ্জ তাহিরপুর সীমান্তে চোরাই পথে আসা ভারতীয় কয়লা ও গোলকাঠ আটক করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন (বিজিবি)
বিজিবি মিডিয়া সেল জানায়, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনস্থ টেকেরঘাট বিওপির টহল দল ১৪ আগস্ট সীমান্ত পিলার ১১৯৮/৮-এস এর নিকট হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে চোরাই পথে আসা ৫০০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৬৫০০১০/- টাকা।
অন্যদিকে ১৩ আগস্ট লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ৬১.৬২ ঘনফুট ভারতীয় গোলকাঠ আটক করে, যার মূল্য ২,৪৬,৪৮০/- টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক মাকসুদুল আলম জানান আটককৃত ভারতীয় গোলকাঠ, কয়লা নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Sylhetnewsbd Online News Paper