জাতীয় শোক দিবসে সিলেট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর নেতৃত্বে শনিবার সকালে সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন কালে আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদ, নির্বাহী সদস্য এম আহমদ আলী, আব্দুর রাজ্জাক, সাবেক নির্বাহী সদস্য দিগেন সিংহ, ক্লাব সদস্য দুলাল হোসেন, এম রহমান ফারুক।