স্টাফ রিপোর্টারঃ ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা তিতাস উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ।
শনিবার (১৫ আগষ্ট) সকালে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির এর নেতৃত্বে উপজেলা পরিষদ মাঠে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করে এবং শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে ছাত্রলীগ নেতা ফরহাদ আহমেদ ফকির এর উদ্যোগে উপজেলা গাজীপুর কলেজ মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিল শেষে তাবারুত বিতরণসহ বৃক্ষ রোপণ করে এ নেতা।
এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবী প্রমূখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি আরিফুল ইসলাম মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মন সিকদার, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন ও ফয়সাল ফকিরসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper