সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমান পরীক্ষা এ বছর হবে না। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে এ তথ্য জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা পিইসি প্রস্তাবের সার সংক্ষেপ পাঠিয়েছিলাম। তাতে সম্মতি পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে কেন্দ্রীয়ভাবে পিইসি পরীক্ষা না নেওয়া সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেখানে এর বদলে স্কুলে স্কুলে পরীক্ষা নেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়।
এদিকে করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই কারণে স্থগিত রয়েছে এইচএসসি পরীক্ষাও।
Sylhetnewsbd Online News Paper