মস্তফা উদ্দিন: মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী এক কোটি গাছ লাগানোর আহবানে সাড়া দিয়ে “মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” এ স্লোগানকে সামনে রেখে “নিরাপদ সড়ক চাই”(নিসচা) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ও “বৃক্ষবন্ধু নার্সারী বড়লেখা”সৌজন্যে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।
উপজেলার ভিবিন্ন এলাকায় এ কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার দক্ষিণ গ্রামতলা মসজিদ প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘নিসচা’ বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা ও পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকী এ কর্মসূচি উদ্ধোধন করেন।
উদ্ধোধন কালে “নিসচা” বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপন,সদস্য সচিব আইনুল ইসলাম,উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল,কার্যকরী কমিটির সদস্য আব্দুল আজিজ,আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া,মাস্টার খালেদ আহমদ,যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম,বড়লেখা মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শুভ, সহ প্রচার সম্পাদক মাহমুদ আলম তুহিন,দূর্বার মুক্ত স্কাউট দলের সদস্য সালমান আহমদ, সমাজ সেবক তৌফিকুল ইসলাম, আলী আহমদ,রমা কান্ত দাস প্রমুখ ছিলেন।

এ কর্মসূচিতে চারা দিয়ে সহযোগিতা করায়”বৃক্ষবন্ধু নার্সারীকে “নিসচা” বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
Sylhetnewsbd Online News Paper