মস্তফা উদ্দিন,বড়লেখা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি,সিলেট এমসি কলেজের বর্বোরচিত, জঘন্যতম ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ন্যাক্কারজনক এই ঘটনা সিলেটবাসীর জন্য লজ্জার। ইতিমধ্যে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আইনের বিধান অনুযায়ী এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
(৮অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকরা দেশব্যাপী আলোচিত নারী নিপীড়নের ঘটনার প্রতিক্রিয়া জানতে চাইলে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, দেশের অনেক জায়গায় ধর্ষণ, নির্যাতনের মতো বর্বোরোচিত ঘটনা ঘটছে। ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাই। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করেছে।ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে জঘন্যতম এই ঘটনা কমবে। এরকম ঘটনা যাতে আর কোথাও না ঘটে সেই রকম ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হবে।
Sylhetnewsbd Online News Paper