এসএমপির মুখপাত্র বিএম আশরাফ উল্ল্যাহ তাহের

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মুখপাত্র (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) পরিবর্তন হওয়ায় গণমাধ্যম কর্মীদের মধ্যে আশার আলাে সঞ্চার হয়েছে।

নতুন করে এই দায়িত্ব দেয়া হয়েছে বি, এম, আশরাফ উল্যাহ তাহেরকে। তিনি বর্তমানে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (গোয়েন্দা বিভাগ) দায়িত্বের পাশাপাশি মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস হিসেবে অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন।

বুধবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।

এর আগে এই দায়িত্বে ছিলেন জােতির্ময় মজুমদার। তার সম্পর্কে শুরু থেকে অভিযােগ ছিল সাংবাদিকদের সাথে সঠিক ভাবে যােগাযােগ রক্ষা না করা। সেইসঙ্গে অনেকের ফােন রিসিভ ও সঠিক তথ্য সরবরাহ না করারও অভিযােগ ছিল তার বিরুদ্ধে।

ফলে বুধবার এক আদেশে তাকে এ পদ থেকে সরিয়ে বি, এম, আশরাফ উল্যাহ তাহেরকে দায়িত্ব দেয়া হয়।

নতুন দায়িত্ব পাওয়া পুলিশের এ কর্মকর্তা বিসিএস ২৭তম ব্যাচের। তার গ্রামের বাড়ি নোয়াখালি জেলার বেগমগঞ্জ থানায়। তিনি ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপি.এস (ডিগ্রী) অর্জন করেন। বি, এম, আশরাফ উল্যাহ তাহের সিলেট মেট্রোপলিটন পুলিশে যোগদানের পূর্বে সহকারি পুলিশ সুপার হিসেবে ৬ষ্ঠ এপিবিএন, হাইওয়ে পুলিশ রেঞ্জ, ঢাকা, সিনিয়র সহকারি পুলিশ সুপার হিসেবে শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা, ইউএন মিশন-হাইতি, ধর্মপাশা সার্কেল, সুনামগঞ্জ এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পাথরঘাটা সার্কেল, বরগুনায় দায়িত্ব পালন করেছেন।

গণমাধ্যম কর্মীরা মনে করছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা তাদের সঙ্গে সুন্দর সম্পর্ক রক্ষা করে সঠিক তথ্য সরবরাহ করবেন।