নিজস্ব প্রতিবেদক: সিলেটের সর্বজন শ্রদ্ধেয় প্রবীন সাংবাদিক সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি,বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক প্রবীন সাংবাদিক আজিজ আহমদ সেলিম আর নেই।
রোববার রাতে সাড়ে ৮টার দিকে সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৮ অক্টোবর সিএমএইচে ভর্তি হন সেলিম।
সিলেট থেকে প্রকাশিত দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম টানা দুইবার সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিটিভি’র সিলেট প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এরআগে দৈনিক যুগভেরী’রও সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
সাংবাদিকতার পাশপাশি সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটেরও সভাপতির দায়িত্বে ছিলেন আজিজ আহমদ সেলিম।
গত ৮ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় তার করোনা সনাক্ত হয়। এরআগে গত ৭ অক্টোবর সাংবাদিক আজিজ আহমদ সেলিমকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
Sylhetnewsbd Online News Paper