উজিরপুর প্রতিনিধিঃ শুক্রবার ২৩ই আগষ্ট সকাল ৭টার সময় দেখতে পাওয়া যায় বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীর শাখা কচা নদীতে প্রচন্ড বন্যা ও বৃষ্টির মাঝে হারতা ইউনিয়নের নাথার কান্দি গ্রামসহ বিভিন্ন এলাকার জেলেদের দেখা যায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ ধরার মহা উৎসব চলছে। প্রতিরোধ করার মত মাঠে দেখা মেলেনি কাউকে।
স্থানীয় জনতা অবহিত করেন যে, জেলেরা সরকারি ভাবে মৎস্য কার্ডের চাল সহ ভিন্ন ধরনের সুবিধা ভোগ করে থাকে। তার পরেও বর্তমান সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ প্রশাসনকে ফাঁকি দিয়ে মা ইলিশ ধরছেন। এর প্রতিরোধ করতে মাঠে আমরা এখন পর্যন্ত কাউকে দেখতে পাইনি।
Sylhetnewsbd Online News Paper