সিলেটনিউজবিডি ডেস্ক: জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর গতকাল ১৪ই নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।কমিটিতে সিলেট জেলা থেকে নির্বাচিত হয়েছেন হাইকোর্টের আইনজীবী চৌধুরী হাসান আব্দুল্লাহ রাজেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ ‘রিপন-রোটন’ কমিটিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছিলেন। তাঁর গ্রামের বাড়ী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আলীনগর গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরে বসবাস করছেন ও হাইকোর্টের প্যানেলভুক্ত আইনজীবী। তাঁর বাবা মাহতাব চৌধুরী সিলেট পাউবো কন্ট্রাক্টর এসোসিয়েশন এর সভাপতি ছিলেন। তিনি সকলের দোয়া প্রার্থী।

Sylhetnewsbd Online News Paper