কেন্দ্রীয় যুবলীগের সদস্য নির্বাচিত হওয়ায় আতিকুর রহমানকে শাবি ছাত্রলীগের অভিনন্দন

সিলেট নিউজ বিডি ডেস্ক: জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর ১৪ ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। কমিটিতে শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আতিকুর রহমানকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। নাটোরের সন্তান আতিক শাবিপ্রবির ইংরেজী বিভাগের ছাত্র ছিলেন। তিনি নির্বাচিত হওয়ায় তাঁর উজ্জ্বল ভবিষ্যত কামনা করে শাবি ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।