মানবতার সেবায় শাবিপ্রবি সমাজকর্ম এলামনাই এসোসিয়েশন

সিলেটনিউজবিডি: মানবতার সেবার ব্রত নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াল শাাবিপ্রবি সমাজকর্ম এলামনাই এসোসিয়েশন। এ উপলক্ষে ০৯ জানুয়ারি ২০২১ শাবিপ্রবি ক্যাম্পাসে বঙ্গবন্ধু চত্বরে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতী কার্যক্রমের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।

উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: ফারুক উদ্দিন, শাবিপ্রবি সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: ইসমাইল হোসেন, প্রফেসর ড. আ.ক.ম. মাহবুবুজ্জামান, প্রফেসর তাহমিনা ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মো: আলী ওয়াক্কাস সোহেল, সংগঠনের সভাপতি ড. মোহাম্মদ শামীম খান, সহ-সভাপতি জনাব মো: মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জনাব আজিজুল ইসলাম শামীম, যুগ্ম-সম্পাদক জনাব রুহুল আলম, কোষাধ্যক্ষ জনাব মো: সাঈদুর রহমান ভূঞা (মিঠু), শিক্ষা সম্পাদক জনাব মো: জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক জনাব আব্দুর রশীদ খান, সমাজকল্যাণ সম্পাদক জনাব মো: মহিম উদ্দিন।

প্রধান অতিথি শাবিপ্রবি সমাজকর্ম এলামনাই এসোসিয়েশনের এমন মানবহিতৈষী কর্মকাণ্ডের ভূয়ষী প্রসংশা করে বলেন, এধরনের মানবদরদী সংগঠনসমূহ বিশ্ববিদ্যালয়ের দারুন শক্তি। তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, এবার বিশ্ববিদ্যালয়ের অসুবিধাগ্রস্থ নিম্নস্তরের একশজন কর্মচারীর মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।