বড়লেখায় ইউপি সদস্য বের হলেন সন্ধ্যায়, সকালে লাশ উদ্ধার করল পুলিশ

মস্তফা উদ্দিন বড়লেখা: সোমবার সন্ধ্যায় বাজারের যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের দছির আলীর পুত্র শামীম আহমদ ৫৫ নামের এক ইউপি সদস্য। পরের দিন মঙ্গল বার সকালে লাশ উদ্ধার করল পুলিশ।

শামীম আহমদ উপজেলার নিজবাহাদুর পুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য ও ৫ নং দক্ষিন শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিনের চাচাতো ভাই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাজারে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি শামীম আহমদ। প্রতিদিন রাতে কোথাও গেলে ৮/থেকে ৯টার ভিতরে বাড়িতে অাসতেন।এসময়ের ভিতরে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বারবার ফোন করলে রিসিভ করেননি তিনি। রাতে ও সকালে এলাকায় ও আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করে কোন সন্ধান পায়নি পরিবার। পরে সকাল ৯ টার দিগে কবিরা গ্রামের বন্ধন ব্রিক ফিল্ড এলাকায় দুই শিশু গরু চরাতে গেলে শামীম আহমদকে মাটিতে পড়ে থাকতে দেখে তারা। তার দেহের পাশে মোবাইলে রিং হচ্ছে শুনে এক শিশু ফোনটি রিসিভ করে জানায় শামিম আহমদের লাশ পড়ে আছে। পরে খবর পেয়ে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

বড়লেখা থানার (ওসি) তদন্ত রতন দেবনাথ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ইউপি সদস্য শামীম আহমদের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতাহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবার ও এলাকা বাসি বলেছেন তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে ময়নাতদন্তের পর বুঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।